আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা:
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৭) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে অধিকাংশ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও একমাত্র কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে রনজিৎ দাশকে পরাজিত করে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অমল দত্ত।​এর আগে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, অধিকাংশ পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। নবনির্বাচিত কমিটির শীর্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সভাপতি পদে সুধীর কান্তি মজুমদার, সহ-সভাপতি পদে মোঃ কামাল পাশা ও মোঃ রহমত আলী, সাধারণ সম্পাদক পদে উজ্জল কান্তি দে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান (রনি)।
​এছাড়াও অন্যান্য পদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ নুর আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ইউসুফ হোসেন, মোঃ রাজীব ও মোঃ জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।​এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার দে। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রনজিৎ দাশ মানিক এবং জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা।
​এদিকে নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোটার ও সাধারণ সদস্যদের ধন্যবাদ জানান। তারা সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ সাধন এবং পেশাগত মর্যাদা রক্ষায় আগামী মেয়াদে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement