আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের দীর্ঘ ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে।

অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান।


ভেতরে প্রবেশ করে দেখা যায়, অফিস কক্ষের আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র‌্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ, ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ঝালুকা (সিংগা হাট) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, ঈদের ছুটির সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসের ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়।


তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্গাপুর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement