আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা কোল্ড ষ্টোরেজে আলু রাখা ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ শ্রীপুরে জমি নিয়ে বিরোধ,পুলিশের হস্তক্ষেপে বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত থানায় আত্মসমর্পণ বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান, অপসারণ ১৬ অবৈধ বাঁধ পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Banner Advertisement

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ,পুলিশের হস্তক্ষেপে বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

এম.মুনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি গ্রামের বাসিন্দা বাসনা মন্ডল (৬০) অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তিনি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, কিছু ব্যক্তি জমিতে অনধিকার প্রবেশ করে বাউন্ডারি নির্মাণকাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, শনিবার (২০ জুন) সকালে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ উভয় পক্ষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী মঙ্গলবার (২৩ জুন) সামাজিকভাবে বসে বিষয়টি আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এরপর দুই পক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য ও জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘমেয়াদি বিরোধ এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আইনগত প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement