আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা কোল্ড ষ্টোরেজে আলু রাখা ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ শ্রীপুরে জমি নিয়ে বিরোধ,পুলিশের হস্তক্ষেপে বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত থানায় আত্মসমর্পণ বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান, অপসারণ ১৬ অবৈধ বাঁধ পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Banner Advertisement

মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 9
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাসপাতালও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ।
আজ ২১ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার    অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা  কালে  মেরিন স্পেশালাইজড হাসপাতাল এবং আস সিফা ডায়াগনোস্টিক নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। 
 উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাকির হোসাইন।
অভিযানকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর  মো. জাবেদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন সময়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement