আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা কোল্ড ষ্টোরেজে আলু রাখা ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ শ্রীপুরে জমি নিয়ে বিরোধ,পুলিশের হস্তক্ষেপে বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত থানায় আত্মসমর্পণ বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান, অপসারণ ১৬ অবৈধ বাঁধ পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Banner Advertisement

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান, জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। উপজেলার  তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দূর্গম চরে মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা গাঁজার গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের  কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে  তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করেন। প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেয়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি। শনিবার বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল  বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মরিচ ক্ষেতের মধ্যে থাকা বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, ওই এলাকায় আরও কোথাও গাঁজা গাছের চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানিয়েছেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।


প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement