আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার,দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজন কথিত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি অভিযোগ আসে। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়।

তদন্তের একপর্যায়ে গত ৭ জুন রাতে সন্দেহভাজন হামেদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্য সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এরই ধারাবাহিকতায় ৮ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশ সুপারের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষভাবে প্যাকেটজাত ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হামেদুল ইসলাম (৩৫) ও মোঃ রশিদ (৪৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দেন বলে পুলিশ জানায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ট্রাক ও হাইস মাইক্রোবাসযোগে গাঁজা এনে ওই বাড়ির দ্বিতল মাটির ভবনে মজুদ রাখা হতো। পরে সেখান থেকে নওগাঁ জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করা হতো। এছাড়া মাদক ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে পুলিশ সুপার নিজেও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা মাদক সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের বিভিন্ন তথ্য প্রদান করে বলে জানা যায়।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

জেলা পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement