আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে সালমান মিয়া (১১) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।বুধবার (৫ই আগস্ট) ভোরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শ্মশানঘাট-সংলগ্ন রেলপথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত সালমান গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রের বরাতে জানায়, সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে যাত্রার সময় কোনো এক পর্যায়ে সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলেও প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি।

সকালে চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার পথে রেললাইনের পাশে আহত অবস্থায় কিশোরটিকে দেখতে পান। 

পরে তাঁরা ভাড়াউড়া রেলগেটে দায়িত্বে থাকা গেইটম্যানকে দিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সোলায়মান আকঞ্জী বলেন, উদ্ধারকালে আহত কিশোরের পরিচয় জানা যায়নি। 

পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব রহমান জানান, কিশোরটির উরুর হাড় ভেঙে গেছে। 
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে

ঘটনার বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনি অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।

কী কারণে চলন্ত ট্রেন থেকে কিশোরটি পড়ে গেছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement