আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদ জানান-ভুক্তভোগী পরিবার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন :

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: 
নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন কড়িহাটিতে পৌত্রিক সম্পত্তিতে নলকুপ বসানো নিয়ে ফেসবুকে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাল ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী আমির হোসেন, পিতা মৃত আব্দুল হাশিম, কড়িহাটি (বাদশা মিয়া ছৈয়াল বাড়ি), চাটখিল, নোয়াখালী।
অভিযুক্তরা হলো একই বাড়ির ফুফাতো ভাই শামসুল হকের ছেলে রুহুল আমিন, নূর আলমের স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে মার জাহান।

রবিবার (২৬জুলাই) বিকালে নিজ বাড়ীতে ভুক্তভোগী আমির হোসেন বলেন গত কয়েক দিন ধরে আমার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে রুহুল আমিন গংরা। আমি এ মিথ্যা অপবাদ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

আমির হোসেন আরো বলেন আমার পৌত্রিক সম্পত্তিতে নতুন করে ঘর পূর্ণ নির্মাণ করার সময় রুহুল আমিন গংদের সঙ্গে কথাকাটাকাটি হলে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করি। থানায় প্রশাসন ও ইউপি মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকের মাধ্যমে দু'পক্ষের মধ্যে আপস মিমাংসা করে দেয়। 
তিনি বলেন রুহুল আমিনদের চলাচলের জন্য আমার জায়গা ছেড়ে দিয়ে আমি আরো উত্তরে চাপাই ঘর নির্মাণ করি। কিন্তু সে আমার ঘরের উত্তর পাশে নলকুপের স্থান পাকা করতে গেলে বাঁধা প্রদান করে এবং আমার পরিবার ও সালিশদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার চালাচ্ছে।
আমির হোসেন আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে বলেন আদালতে খতিয়ানের বিরুদ্ধে মামলা চলছে। রুহুল আমিন আমার পৌত্রিক ৫শতাংশ সম্পত্তি জোর দখল করে খাইতেছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এর বিচার চাই।প্র

আমির হোসেনের পুত্র বধু ফাতেমা আক্তার বলেন, রুহুল আমিনদের সঙ্গে কোন সমস্যা হলে তারা মারামারি ভাঙচুর করতে ঘরে দৌড়ায়া আসে। তিনি বলেন, আমাদের বসত ঘরের ভিতরে টিউবওয়েল স্থাপন করে লাইন টেনে ঘরের বাহিরে ব্যবহারের জন্য কলের স্থান পাকা করতে গেলে রুহুল আমিন, মারজান , মমতাজ'রা বাধা দেয় এবং আমাদের বিরুদ্ধে এলাকায়-ফেসবুকে মিথ্যা অপবাদ অপপ্রচার করছে। এলাকার শালিস রুবেলকে সন্ত্রাসী বলে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

প্রবাসী কিরণ হোসেন মুঠোফোনে বলেন, আমি প্রবাসে থাকি বিধাই এলাকার সম্পর্কে চাচা রুবেল কে আমাদের (নলকুপ) সমস্যাটা জানাই এবং তাকে অনুরোধ করি যেন আমাদের সমস্যাটাকে এলাকার মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সমাধান করে দেয়। সে হিসেবে রুবেল এসে দুপক্ষকে সমাধান করার চেষ্টা করছে। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার দিয়েছে।
 
আমির হোসেনের মেয়ে শাহিদা আক্তার বলেন, তারা আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবে এলাকার কেউ সহযোগিতা করতে আসলে তারা তার বিরুদ্ধে ফেসবুক ও এলাকাতে মিথ্যা অপবাদ অপপ্রচার করবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার সবাইর কাছে এ মিথ্যা অপবাদ অপপ্রচারের বিচার চাই।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ আপনারা রুহুল আমিন গংদেরু অত্যাচার নির্যাতন ও মিথ্যা অপবাদ অপপ্রচার থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement