আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

শ্রীপুরে মেয়র প্রার্থী নাসিম মোড়লের পোস্টারে জুতা দিয়ে অবমাননা: স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী নাসিম মোড়লের পোস্টার অবমাননার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে, পোস্টারে থাকা ছবিতে জুতা দিয়ে অবমাননা করার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও মিশ্র আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে যখন ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মেয়র প্রার্থী নাসিম মোড়লের নির্বাচনী পোস্টার বা প্রচারণামূলক ছবিতে অবমাননাকর আচরণ করা হয়েছে। পোস্টারটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হয়েছে।


এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। মেয়র প্রার্থী নাসিম মোড়লের সমর্থকরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এমন নিচুপন্থার আশ্রয় নিচ্ছে, তারা মূলত এলাকার শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। দ্রুত তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, সাধারণ নাগরিকদের কেউ কেউ একে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিষয়টিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির ওপর জোর দিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্রীপুর পৌর এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement