আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন :

আহসান হাবিব তারাকান্দা (ময়মনসিংহ):
তারাকান্দা উপজেলায়, ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর সভাপতিত্ব প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম।
আরও উপস্থিত তারাকান্দা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শ্রীবাস চন্দ্র পাল, শাহানা মাকসুদা দীপা,তারাকান্দা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,রুহুল আমিন,মোকসেদুল হক,ওবায়দুল হক,আব্দুল জব্বারসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য প্রদানকালে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি ও মৎস বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে গ্রাম ও উপজেলা জুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। 
এ থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
 উপজেলা ও ইউনিয়ন গুলোতে পর্যায়ক্রমে ক্লিন এর কার্যক্রম বাস্তবায়ন হবে।
উল্লেখ্য:- সভায় বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান,বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার হ্রাস,বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement