আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Banner Advertisement

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করতে তালার মিঠাবাড়িতে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন :

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার তালা উপজেলার ২ নম্বর নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের সৌজন্যে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ১৯তম ও ২৯তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচ দুটিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. ইবাদুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস. এম. লিয়াকত আলী সরদার।
দিনের প্রথম ম্যাচে ৬ নম্বর ওয়ার্ডকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড। দ্বিতীয় ম্যাচে ২ নম্বর ওয়ার্ডকে ৪–০ গোলে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ড।
আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement