আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

রায়পুরা (নরসিংদী) 
নরসিংদীর রায়পুরা উপজেলার চরশুবুদ্ধি আব্দুল্লাহপুর গ্রামের আলোচিত আওয়ামী লীগ নেতা, একাধিক হত্যা ও সহিংসতা মামলার প্রধান আসামি ফরহাদ আলম স্বপন রাতারাতি বিএনপি সেজে এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিগত ১৭ বছর ধরে সাবেক মন্ত্রী ও এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর প্রভাবে এলাকায় খুন, চাঁদাবাজি, রাহাজানি এবং টেঁটা যুদ্ধের রাজত্ব কায়েম করা এই স্বপনের আকস্মিক দলবদলে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
​স্থানীয় ও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরশুবুদ্ধি ইউনিয়নে নৌকার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছে স্বপন। দিনের ভোট রাতে কেটে নেওয়া এবং বিএনপির নেতাকর্মীদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার মূল হোতা ছিল সে। তার নিজস্ব অস্ত্রধারী বাহিনীর ভয়ে তৎকালীন সময়ে নরসিংদী জেলা পুলিশও একপ্রকার অসহায় ছিল।
​গত ৫ই আগস্ট (৩৬শে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান) এর পর কিছুদিন গা ঢাকা দিলেও, সম্প্রতি বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিএনপির কতিপয় অসাধু নেতার ছত্রছায়ায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছে স্বপন। বর্তমানে তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এবং নেতাদের ফুলের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।
​ইউনিয়ন বিএনপির একাধিক শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "যার অত্যাচারে গত ১৭ বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি, যে আমাদের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে, সে আজ টাকার জোরে রাতারাতি বিএনপি সেজে গেছে! আমরা এই হাইব্রিড ও অপরাধীর প্রবেশ কোনোভাবেই মেনে নেব না।"
​স্বপন বাহিনী পুনরায় সক্রিয় হওয়ায় চরশুবুদ্ধি এলাকায় আবারও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে এই চিহ্নিত অপরাধী ও একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement