মোঃ এমরুল ইসলাম,নরসিংদী সংবাদদাতা:
৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মনোহরদী পৌরসভায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় মনোহরদী ডিগ্রী কলেজ এর সাবেক ভিপি উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা,পৌর বিএনপি আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল,উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফেরাত,আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..