আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

ওসমানীনগরে প্রবাসীর জমি দখল করে মার্কেট নির্মাণ থানায় লিখিত অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলায় এক প্রবাসীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবি করা প্রবাসী মুহিবুর রহমান (৫৫) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর পূর্বপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে মুহিবুর রহমান। থানায় দায়ের করা অভিযোগে তিনি বাহরাম খা, ছমছু খা ও জয়নাল খাকে বিবাদী করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন পরিবারের সদস্যরা প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের পৈতৃক সম্পত্তির ৩ শতক জমি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। দেশে ফিরে বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললেও তারা জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি ও অশালীন আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ মে ২০২৬ মালিকানাধীন দোকানঘরের ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মুহিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। জমির দাবি করলে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটি সিরাজপুর মৌজার বিএস জেএল নং-১৯৬, খতিয়ান নং-১১৭, দাগ নং-১৩২-এর অন্তর্ভুক্ত ৩ শতক জমি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল দেব জানান, অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, অভিযুক্ত বাহরাম খা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তারা বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেছেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement