আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

৪১ বছরের শিক্ষকতা জীবনের অবসান: আবেগঘন বিদায়ে সম্মানিত হলেন মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

এম.মুনসুরুল ইসলাম মাসুম,শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠালগ্নের শিক্ষক জনাব মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার-এর দীর্ঘ ৪১ বছরের (১৯৮৫-২০২৬) বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তিতে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বাদ মাগরিবে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই তাঁদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মুস্তফা সাহেব (দা.বা.), মুহতামীম, লতীফপুর জামিয়া উলূমে শরইয়্যাহ্ ও বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী মুঈনুদ্দীন আহমেদ সাহেব (দা.বা.), মুহতামীম, আল জামিয়াতুল ইসলামীয়া জান্নাতুল আতফাল ও সভাপতি, শ্রীপুর উপজেলা বেফাক; অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সেক্রেটারি, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ; এবং সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান পদপ্রার্থী, গোসিংগা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেস ক্লাব।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া এক মানবিক ও হৃদয়স্পর্শী ঘোষণা দেন। তিনি বলেন, "এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের গর্ব। ব্যক্তিগত উদ্যোগে আমি আজীবন মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার সাহেবকে প্রতি মাসে ২ হাজার টাকা সম্মানী প্রদান করবো। পাশাপাশি আল্লাহ তাআলা সুযোগ দিলে তাঁকে পবিত্র উমরাহ হজ পালন করানোর দায়িত্বও আমি গ্রহণ করছি।"
এ ঘোষণা শোনার পর পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা করতালির মাধ্যমে তাঁর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। অনেকের চোখে আনন্দাশ্রুও দেখা যায়।
বক্তারা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার নীরবে-নিভৃতে দ্বীনি শিক্ষা বিস্তার এবং আদর্শ মানুষ গড়ার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর ত্যাগ, সততা ও নিষ্ঠার প্রতিদান কোনো সম্মাননাতেই পূর্ণ হবে না।
অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরকালীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement