আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা
গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা শাখা।

বুধবার (১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল।

বক্তারা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান, শ্যামনগর পৌর শাখার সেক্রেটারি আবু জাফরসহ জেলা ও বিভিন্ন উপ-শাখার নেতাকর্মীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement