মোঃ আনিসুর রহমান মানিক,পঞ্চগড় সংবাদদাতা:
২০২৬-২৭ সালের বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে পঞ্চগড় পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুন) মকবুলার রহমান সরকারি কলেজ এলাকায় থেকে তেতুলিয়া-ঢাকা মহাসড়ক হয়ে বানিয়াপাড়া এলাকায় বাজেটকে স্বাগত
উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
মিছিল শেষে শামীম ইসলাম বলেন, "বাজেটে জান্নাত কার্ড না দেখে মন খারাপ করেছে জামায়াত ইসলাম। এজন্য তারা বিরোধিতা করছে। আবার মাদকের মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ করছেন তারা। জনগণ তাদের ঈমান নিয়ে সন্দেহ করছে।"
এ সময় তিনি আরো বলেন, "নিত্যপ্রয়োজনীয় ৬০ টি পণ্যের দাম কমানো হয়েছে বাজেটে। এগুলো নিয়ে কোন এপ্রিসিয়েশন জানাচ্ছে না বিরোধী দল। কিন্তু মাদকের মূল্য বৃদ্ধিতে তাদের মন খারাপ হয়েছে। এ এক অদ্ভূত বিষয়।"
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..