আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে, এমপি ডা: বাচ্চু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 86
ছবির ক্যাপশন :

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি 
গাজীপুরের শ্রীপুরে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন, অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় এমপি বাচ্চু বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরে সকাল ১১টায় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শ ছিল দেশপ্রেম, উন্নয়ন ও মানুষের কল্যাণ। জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করতে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা ও মুক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা শাহজাহান মোড়লসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement