আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 119
ছবির ক্যাপশন :


উসমান গনি, শ্রীপুর ,গাজীপুর 
ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলাবাসী, সর্বস্তরের ওলামা-মাশায়েখ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রমজীবী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার, হিংসা ও ভেদাভেদ ভুলে যাওয়ার এক অনন্য সুযোগ তৈরি হয় এই ঈদে।"
আবুল কালাম প্রধান তাঁর বার্তায় বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, "দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিক ভাই-বোনেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ঈদের আনন্দ যেন প্রতিটি মেহনতি মানুষের ঘরে ঘরে সমভাবে পৌঁছে যায়, সেটাই আমাদের কামনা। সকল বৈষম্য ও শোষণমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে শ্রমিক দলের আন্দোলন-সংগ্রাম ও ঐক্য আগামীতেও বজায় থাকবে।"
তিনি আরও বলেন, "ঈদের আনন্দ শুধু নিজের ও পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই ঈদের প্রকৃত শিক্ষা ও আনন্দ সার্থক হবে।"
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং গাজীপুর জেলা শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement