আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

নৈতিকতার প্রশ্নে এমপি হলেও ছাড় নেই'—গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে যা বললেন মুহাদ্দিস আব্দুল খালেক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে জামায়াতে ইসলামী তার সঙ্গে কোনো আপস করে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে শিবপুর ইউনিয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট নারীর মা, গাজী নজরুল ইসলামের বড় ভাইসহ উভয় পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে ওই নারী জানিয়েছিলেন, তিনি অন্য কোথাও বিয়ে করবেন না এবং গাজী নজরুল ইসলামের সঙ্গেই থাকতে চান। এ অবস্থায় পরিবারের সদস্যরা পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করেন বলে তিনি উল্লেখ করেন।

তবে তিনি বলেন, "আমরা মনে করি, ঘটনাটি একটি অনৈতিক ও অসামাজিক কাজ। এ কারণেই জামায়াতে ইসলামী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করে না।"

মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, একজন সাধারণ মানুষের ভুল এবং একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির ভুল এক নয়। সমাজ নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে উচ্চতর নৈতিক মান প্রত্যাশা করে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন সাধারণ ব্যক্তি ও একজন ইমাম একই ভুল করলেও সমাজে তার প্রভাব এক রকম হয় না। একইভাবে একজন সংসদ সদস্য বা শীর্ষ নেতার অনৈতিক কর্মকাণ্ড আরও গুরুতর হিসেবে বিবেচিত হয়।

তিনি বলেন, "আমরা শ্যামনগরের জনগণকে জানিয়েছি, তিনি যে অবস্থানে ছিলেন, সেই অবস্থানে থেকে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। অন্য কেউ হলে হয়তো মানুষ ভিন্নভাবে দেখত, কিন্তু নেতৃত্বের পর্যায়ে থাকা একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। সে কারণেই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।"

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নৈতিকতা, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দলীয় পরিচয়, পদ-পদবি বা ব্যক্তিগত প্রভাব কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। যে-ই সংগঠনের নীতিমালা লঙ্ঘন করবে, তার বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে মুহাদ্দিস আব্দুল খালেক শিবপুর ইউনিয়নসহ পুরো এলাকার মানুষের কাছে দোয়া কামনা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement