আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

৪৩ লাক্ষ টাকার ডাকাতি মামলায় দীর্ঘদিনের পলাতক বাচ্চু সরদার র‍্যাবের জালে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ বাচ্চু সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। সোমবার রাতে বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বাচ্চু সরদার (৩৫) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া এলাকার মোঃ আলম সরদারের ছেলে।

বুধবার ( জুলাই'১) র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি যৌথ আভিযানিক দল ৩০ জুন রাতে কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাউফল থানার ডাকাতি মামলার পলাতক অভিযুক্ত বাচ্চু সরদারকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব-৮, বরিশাল মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব জানায়, ডাকাতির ঘটনার পর অভিযুক্ত বাচ্চু সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮, বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement