আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত-প্রধানমন্ত্রী সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন মৌলভীবাজার বিএনপি'র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ৪ মাসের কারাদণ্ড স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান ছিনতাইকারী আটক চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত ময়মনসিংহের গোল্ড কাপ দলকে জেলা প্রশাসকের শুভকামনা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ
Banner Advertisement

স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান ছিনতাইকারী আটক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :

 নবীগঞ্জ হবিগঞ্জ সংবাদদাতা:
 হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে আবারও ছিনতাইয়ের উদ্দেশ্যে আসার অভিযোগে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জের গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গন্ধ্যা পয়েন্ট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চুরিসহ আক্তার নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১৭ মে) মাসে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর আরেক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই। একই কায়দায় ঐ চক্রের সদস্যরা আবারও নবীগঞ্জ শহরে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের পাঁয়তারা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক সাড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আক্তার হবিগঞ্জ সদর থানাধীন উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। এবং এই ঘটনার সাথে যে বা যাহারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে পুলিশ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এই গ্রেফতারের ঘটনায় নবীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষিকাদের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের মতো ন্যাক্কারজনক ঘটনায় জনমনে যে ক্ষোভ ও আতংক সৃষ্টি হয়েছিল। তা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা প্রশমিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনমনে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহলের লোকজন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement