আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত-প্রধানমন্ত্রী সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন মৌলভীবাজার বিএনপি'র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ৪ মাসের কারাদণ্ড স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান ছিনতাইকারী আটক চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত ময়মনসিংহের গোল্ড কাপ দলকে জেলা প্রশাসকের শুভকামনা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ
Banner Advertisement

মৌলভীবাজার বিএনপি'র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 28
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ই জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ গিয়াসনগরের নিতেশ্বর এলাকায় অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে- এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী  ডা, জে এম জাহিদ হোসেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের  হুইপ জি কে গউছ, এমপি, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপি'র নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন। এবং তিনি বাস্তবায়নে যথাযথভাবে কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement