আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

চুরির তদন্তে বেরিয়ে এল মাদক সিন্ডিকেট

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 98
ছবির ক্যাপশন :

মোঃ আবিদ হাসান,ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুরে সেচ পাম্পের তার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রাম থেকে এই চালানের সন্ধান মেলে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার তুলারবাঐল গ্রামের হামিদুর ইসলাম (৩৫) ও মো. রশিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন উপজেলার হাকিমপুর গ্রামে তিনটি সেচ পাম্পের ট্রান্সমিটারের তার চুরির অভিযোগ ওঠে। তদন্তের অংশ হিসেবে রোববার (৭ জুন) সন্দেহভাজন হামিদুর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে হামিদুরের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার সহযোগী রশিদকেও গ্রেপ্তার করে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আজ দুপুরে নিয়ামতপুর থানায় সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য মজুত রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

একটি সাধারণ চুরির ঘটনার তদন্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement