আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি,ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারীকে আটক করে আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ ৬১৮  পিস কাতান শাড়ি,২টি লেহেঙ্গা এবং চোরাই কারবারে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকা সহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এস আই রিফাদ বাদি হয়ে আটককৃত তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়েনর বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারী জাকির হোসেন(৫০),একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২৫)।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে প্রেরণ করা হবে এবং আসামীদের বিঞ্জ আদালতে উপস্হিত করা হলে আদালতের বিঞ্জ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement