আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 108
ছবির ক্যাপশন :

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে নবীগঞ্জে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে গতকাল শুক্রবার (১২ জুন) নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। প্রদর্শনীতে উপজেলার সর্বাধিক সংখ্যক ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণাভিত্তিক কাজ ও সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এতে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম ও  নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল আলম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা দর্শনার্থী ও অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement