আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম জাকির মাহমুদ সেলিমের রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  স্মরণসভায় বক্তারা মরহুম জাকির মাহমুদ সেলিমের পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জাকির মাহমুদ সেলিম আমাদের একি চেতনা ও আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। আদর্শ, সততা ও পেশাগত দায়িত্ববোধের কারণে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর পরিবার যেন কখনো নিজেদের একা মনে না করে—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাঁর আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”। তাঁর অকাল মৃত্যু জেলার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং মরহুমের পুত্র আপন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্মানিত সাবেক সদস্য নির্মল কুমার রক্ষিত, আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শংকর লাল দাস, চিনময় কর্মকার, মশিউর রহমান বাবলু, এইচ. এম. মোজাহিদুল ইসলাম নান্নুসহ, মো: শাহীন খান, রাজীব দেবনাথ,  অপূর্ব সরকার সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে মরহুম জাকির মাহমুদ সেলিমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement