আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

স্বাদে অনন্য নওগাঁর পোরশার পুনর্ভবার মাছ: বাজারে পাতাসি ও টেংরার ব্যাপক চাহিদা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ঘেঁষে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুনর্ভবা নদী একসময় দেশীয় সুস্বাদু মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল। 

মাঝে কয়েক বছর দেশীয় প্রজাতির মাছের ঘাটতি দেখা দিলেও, বর্তমানে আবারো এই নদীতে দেখা মিলছে সুস্বাদু পাতাসি, টেংরাসহ হরেক প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় মাছের। পুনর্ভবা নদীর এই তাজা ও সুস্বাদু মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেও।

স্থানীয় জেলে ও বাজার সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীর পানি ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার মাছের স্বাদ অন্য যেকোনো জায়গার চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে এখানকার বাতাসি, টেংরা, বাইম,বোয়াল, পাবদা, এবং চেল্লা মাছের প্রতি ক্রেতাদের অন্যরকম এক আকর্ষণ রয়েছে। নিতপুর বাজারে প্রতিদিন সকাল ও বিকাল বসে পুনর্ভবা নদীর তাজা মাছের হাট।

নদী তীরবর্তী এলাকার জেলেরা জানান, বর্ষা পরবর্তী সময়ে নদীতে দেশীয় মাছের আধিক্য থাকে। তবে ক্ষতিকারক কারেন্ট, রিং ও নেট কাপা জাল ব্যবহার না করা এবং নদীর নব্যতা ধরে রাখতে পারলে এই মাছের উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

নিতপুর বাজারে মাছ কিনতে আসা স্থানীয় ক্রেতারা জানান, "নদীর তাজা পাতাসি বা টেংরা মাছের স্বাদই আলাদা। চাষের মাছের ভিড়ে পুনর্ভবা নদীর এই ঐতিহ্যবাহী মাছগুলো যেন আমাদের পুরোনো দিনের স্বাদ ফিরিয়ে দেয়।"

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীর দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি এই নদীর প্রাকৃতিক পরিবেশ ও নব্যতা বজায় রাখা যায়, তবে পোরশার নিতপুরের এই ঐতিহ্যবাহী মাছের গৌরব চিরকাল অক্ষুণ্ন থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement