আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি সালথায় অবৈধ মাঠি ও বালি উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুর মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ সুমি আক্তারের আকুতি,আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন হৃদরোগে আক্রান্ত বিটিভির বাউল শিল্পী মোস্তফা বয়াতি, চিকিৎসার সহায়তার আকুতি চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ পঞ্চগড়ে লাইসেন্স ছাড়া কেক ও দই উৎপাদন: আল বাইক বেকারিকে জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশ জনতা নিয়মিত অভিযান
Banner Advertisement

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
আজ ১৬ জুন মঙ্গলবার সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টিসিবি ঠিকাদারগণ এবং সুবিধভোগী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিটি কর্পোরেশন প্রশাসক  বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এসময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ  করতে পারে।

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement