আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 80
ছবির ক্যাপশন :

সুনামগঞ্জ সংবাদদাতা:
মাদক নিমূল ও প্রতিরোধে নাগরিকদের নিয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সামনে তাহিয়া একাডেমির আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যেক্তা সাংবাদিক শফিউল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি সাহাব উদ্দিন শাবুল,বিএনপি নেতা আব্দুল মতিন,এনামুর রহমান মলয় মৈত্র,প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী খালেদ মিয়া চৌধুরী আহমদ আলী কীর্তন চন্দ্র দাশ গৌরাঙ্গ বর্মন আব্দুস সামাদ নুর জামান একরমুল হক মনির হোসেন আবু কালাম খলু তালুকদার প্রমূখ।

বক্তারা বলেন,  মরণ নাশক মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে,একই সাথে ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও মাদক ব্যবসায়ীরা  আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে সমাজে মাদকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে। ঐ সমস্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে  সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার  দাবি জানান।
তারা আরো বলেন,দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী জামালঞ্জ উপজেলার সাচনা বাজার  ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত তাজলাল ও বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া ওপেন ইয়াবা বিক্রি করছে, এছাড়াও মাদক বিক্রির সাথে জড়িত লাল মিয়ার ছেলে ময়না মিয়া, মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়া সহ অনেকই। 

এলাকাবাসীর পক্ষে জেলা পুলিশ সুপার ও বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। একেই সাথে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ করা দাবী জানানো হয়। 

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement