আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার,আটক ২ গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ দৈনিক অগ্রযাত্রার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি সালথায় অবৈধ মাঠি ও বালি উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুর মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ
Banner Advertisement

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস।

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন :

সমরেশ রায় ও সম্পা দাস,কলকাতা,পশ্চিমবঙ্গ
আজ ৫ই জুন শুক্রবার, কলকাতা সহ সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ ,পদযাত্রা ও সভা । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পালিত হলো কলকাতার নলবনে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ এবং সারাবছর বৃক্ষরোপণের কর্মসূচী। 

এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন কলকাতার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ উৎসব পালন করেন, 
কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তির সামনে রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঠিক বিকেল তিনটায় পালিত হল এই বিশ্ব পরিবেশ দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  গাছ প্রদান।  বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ  দেন, এবং তাদের হাতেও একটি করে চারা গাছ তুলে দেন, 

অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র-ছাত্রীরা ও বিশ্ব পরিবেশ দিবস পালন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশ গোষ্ঠী , এবিভিপি সিইউ ইউনিট, কলকাতা বিশ্ববিদ্যকমিটি,পরিবেশ রক্ষা কমিটি, প্রত্যেক সংগঠন যে যার এলাকায় এই বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন। 

বিশ্ব পরিবেশ দিবসের মধ্য দিয়ে জনগণকে সজাগ করার চেষ্টা করেছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, পরিবেশকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন, 

তারা বলেন গাছ আমাদের অমূল্য সম্পদ, যাহার মাধ্যমে মানুষ অক্সিজেন নেই, পরিবেশ বাঁচায়, ভবিষ্যৎ গড়ে তোলে, একটি গাছ একটি প্রাণীর সমান, গাছ আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা বেঁচে আছি, তাই কেউ গাছ কাটিবেন না, নিজ নিজ এলাকায় গাছ লাগান, অক্সিজেন বাঁচান, পরিবেশকে সুন্দর করে তুলুন। গাছ যদি কেটে দেওয়া হয় এবং নির্মূল করে ফেলা হয়, আগামী দিনে ভয়ঙ্কর দিন আসবে যেখানে অক্সিজেন না পেয়ে বিভিন্ন রোগে সৃষ্টি হবে, জীবন হানি ঘটবে, তাই সকলে মিলে কাজে লাগান প্রাণ বাঁচান। 

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement