আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ  রিপোর্টার:
তিনজনকে তিন মাস করে এবং তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 
কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা)।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত ওহিদ সিকদারের মেয়ে  এবং রবিউলের স্ত্রী  তাছলিমা বেগম, মৃত আমজাদ আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউল। এ ছাড়া মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া ও মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে ও একই দণ্ড দেওয়া হয়। তারা সকলেই মাদকাসক্ত।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শুক্রবার তাদের মোবাইল কোর্টে হাজির  করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বালীগাঁও এলাকার তিনজনকে তিন মাস করে এবং মোক্তারপুর ইউনিয়ন এর  দিগুয়া এলাকার তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement