আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা ‎

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :

মোঃ সবুজ আহমেদ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাগরিবের পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ছাতির বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
‎আহতরা হলেন—মনি আক্তার (৪০) এবং তার দুই শিশু সন্তান আরাফাত (৪) ও মায়শা (২)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ভাড়া বাসায় মা ও তার দুই সন্তান ছিলেন। পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে মা মনি আক্তার তার দুই সন্তানকে জোরপূর্বক কীটনাশক পান করান এবং নিজেও বিষপান করেন। স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
‎হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, তিনজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই করুণ ঘটনার সূত্রপাত। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি, বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।
‎এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার মূল কারণ ও নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানা আলোচনা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement