আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 21
ছবির ক্যাপশন :

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণ  কেন্দ্র দক্ষিণ গোয়ালাবাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় তিনজনকে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা তাদের আটক করে তল্লাশি চালালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া অস্ত্রসহ তিনজনকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের থানা হেফাজতে রেখে ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement