আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 98
ছবির ক্যাপশন :

মোঃ সজিব,গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া এলাকায় এক বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চিনাশুখানিয়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন রনি গত ১৪ জুন সকালে কর্মস্থলে যান। এ সময় তার স্ত্রী বাসায় তালা লাগিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের তালা ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

পরে ঘর তল্লাশি করে দেখা যায়, আলমারির ড্রয়ার থেকে একটি স্বর্ণের চেইন, নগদ ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোর বা চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement