আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত ময়মনসিংহের গোল্ড কাপ দলকে জেলা প্রশাসকের শুভকামনা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ‎শিক্ষার্থীদের জিম্মি করে বিশ্ববিদ্যালয় শাটডাউন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা সালথায় প্রতিবেশী নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের মৃত্যু বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার,আটক ২ গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
Banner Advertisement

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন :

উসমান গনি,  শ্রীপুর (গাজীপুর)
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় শ্রীপুরের মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৩ (শ্রীপুর-গাজীপুর সদর) আসনের সংসদ সদস্য (১৯৬) জনাব অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:জনাব পীরজাদা মাওলানা এস. এম রুহুল আমিন প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি। জনাব আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির সরকার আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব মোঃ আনোয়ার হোসেন বেপারী  সিনিয়র যুগ্ম-আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব এ্যাডভোকেট আহসান কবির  যুগ্ম-আহবায়ক, শ্রীপুর পৌর বিএনপি।জনাব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী  সদস্য সচিব, শ্রীপুর পৌর বিএনপি।

শ্রপুর  পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, খোকন প্রধান  টিপু সুলতান  রেজাউল করিম খোকন,এমদাদ হোসেন মন্ডল  সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, 
সহ শ্রীপুর পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন 
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদান এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী পদক্ষেপের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি পীরজাদা মাওলানা এস. এম রুহুল আমিনের পরিচালনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement