আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

আলতাফ হোসেন চৌধুরী এমপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা সংবাদদাতা:
১৭ জুলাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীতে লাবলু কাজীর স্থাপনা ভাংচুর এর ঘটনায় পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে বিভ্রান্তকর তথ্য প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পটুয়াখালী জেলা শাখার ব্যানারে।
আজ সকাল দশটার শহরের একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান দুলাল, সাবেক সভাপতি এডভোকেট মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির,
জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট মহসিন, জেলা আইনজীবী সমিতি ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ মোহাম্মদ সালাউদ্দিন, ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন , জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফর, জেলা যুবদল নেতা এডভোকেট আল আমিন সুজন প্রমুখ।
লিখিত বক্তব্য  তিনি বলেন, সরকার কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে, ভেঙ্গে ফেলা স্থাপনাটি সরকার কর্তৃক উচ্ছেদ কিনা, না কোন দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে সেটা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু তা না করে ভেঙ্গে ফেলা স্থাপনাটি নিয়ে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে যে বিভ্রান্তকর তথ্য প্রকাশ করা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক । তিনি আরোও উল্লেখ করেন ,আলতাফ হোসেন চৌধুরী সাহেব বর্তমানে বিদেশ অবস্থান করছেন, এই স্থাপনা ভাঙচুর নিয়ে কোন কিছুই জানেন না। একটি স্বার্থন্বেষী মহল আলতাফ হোসেন চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে মাকসুদ আহাম্মেদ বায়েজিদ পান্না বলেন, আলতাফ হোসেন চৌধুরী সাহেব এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়ার পাশাপাশি  সরকারি জমিতে যদি কোন ব্যক্তি স্থাপনা নির্মাণ করে থাকেন সে যদি তার দলের লোকও হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশনা দিয়েছেন।
লিখিত বক্তব্যে মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর সুরাইয়া ভবনে কমপক্ষের সাত থেকে আট বার হামলা ভাঙচুর করে বাড়ির টয়লেটের কমোডে পর্যন্ত ভাঙচুরের কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেরকম প্রতিহিংসার রাজনীতি করেন না, তেমনি আলতাফ হোসেন চৌধুরীও কোন প্রতিহিংসার রাজনীতি করেন না তিনি তার বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা বা কোনরকম ভাঙচুর হতে দেননি।
লিখিত বক্তব্যে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,আলতাফ হোসেন চৌধুরীর নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement