আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

হাকালুকি হাওরে অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 88
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
এশিয়ার অন্যতম, দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। এছাড়াও পৃথক আরো একটি অভিযান চালিয়ে মাছ আহরণ ও সংরক্ষণের পাশাপাশি কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন। 

উপজেলা প্রশাসন জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement