আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ঘটনাকে চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ২৯ জুন(সোমবার) দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র আরো বলেন, এ অর্থের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিবাচক প্রভাব পড়বে।
চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দরের কাছে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement