আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কমলগঞ্জে ভোক্তা অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ গণ অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা: তীব্র নিন্দা ও দ্রুত প্রত্যাহারের দাবি শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার ঋনের চাপে বিষপানে এক যুবকের মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ ‎ আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.) এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা
Banner Advertisement

গণ অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা: তীব্র নিন্দা ও দ্রুত প্রত্যাহারের দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :

 ্এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, ঝালকাঠি ম্যাজিস্ট্রেট কোর্টে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রানা-সহ সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন কাঠালিয়া উপজেলার বাসিন্দা ছত্তার মাওলানা, পিতা মৃত মোকছেদ। মামলাটি দায়েরের পর থেকেই গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে দাবি করছেন।

সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট নেতা সংগঠনের বিভিন্ন কর্মসূচি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করেন।

এক বিবৃতিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের মামলা দায়ের করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

নেতাকর্মীরা আরও দাবি করেন, বাদী ছত্তার মাওলানা অতীতেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি করে আসছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান তারা।

এদিকে, মামলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং সংশ্লিষ্ট নেতার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement