আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ গণ অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা: তীব্র নিন্দা ও দ্রুত প্রত্যাহারের দাবি শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার ঋনের চাপে বিষপানে এক যুবকের মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ ‎ আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.) এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত
Banner Advertisement

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 1
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান,জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২২জুন) বিকাল ৫ টায় জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল। 

এসময় বক্তরা বলেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্নভাবে প্রকাশ্যে আসার চেষ্টা করছে। তারা দেশ বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছে। তাদের এ সমস্ত কার্যক্রম বন্ধ করতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। আইনের মাধ্যমে এই গণহত্যাকারী সংগঠন আওয়ামীলীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার সাথে জড়িত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় এই ছাত্র-জনতা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

কর্মসূচিতে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 


প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement