আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা'য়ের কুপে স্ত্রী খুন, ঘাতক স্বামী পুলিশের হাতে আটক মৌলভীবাজারে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন ‎ ‎ ‎ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স ২২-২৩ জুন থাকবে কড়া নজরদারি মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান ও জরিমানা কোল্ড ষ্টোরেজে আলু রাখা ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল
Banner Advertisement

মৌলভীবাজারে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন :

 তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে আলোচনাসভা, যোগব্যায়াম প্রদর্শন ও র‍্যালির মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন। রোববার (২১ জুন) সকালে শহরের লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’।

রোববার (২১শে জুন) সকাল সাড়ে ৬টায় স্বামী বিবেকানন্দ মন্দির প্রাঙ্গণে যোগ শিক্ষালয়ের শিক্ষার্থীরা ৩০ ধরনের যোগব্যায়াম ও প্রাণায়াম প্রদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ১ কিলোমিটার দীর্ঘ র‍্যালি অনুষ্ঠিত হয়।

স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শীলা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা রত্না ধর রুমা, অ্যাডভোকেট মাঈনুর রহমান মগনু ও চিকিৎসক অঞ্জন দেবনাথ প্রমুখ।

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনের সহযোগিতায় শুক্রবার (১৯শে জুন) থেকে মৌলভীবাজারে এই কর্মসূচির শুরু হয়েছিল।

আয়োজকেরা জানান, ২০১৪ইং সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর ১৭৫টি দেশের সমর্থনে ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পায়। উত্তর গোলার্ধের দীর্ঘতম এই দিনটি বিশ্বের অনেক সংস্কৃতিতে যোগচর্চার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement