আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার,আটক ২ গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ দৈনিক অগ্রযাত্রার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি সালথায় অবৈধ মাঠি ও বালি উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুর মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ
Banner Advertisement

ঢাকায় মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত: নতুন সচিবালয় নির্বাচিত ব্রেড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন :

আবুজর গিফারী:
​উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে 'মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ'-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য জোটের নতুন সচিবালয় হিসেবে নির্বাচিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)'।

​শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ সচিবালয়ের কো-অর্ডিনেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ‘ডিজাইন থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব’-এর প্রধান প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ।

​মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মোট ৪৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি সক্রিয় জোট। এবারের এজিএমে জোটভুক্ত ৪৯টি সদস্য সংস্থার মধ্যে ৩০টি সংস্থার প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন।
​সভার এক পর্যায়ে জোটের নতুন সচিবালয়ের দায়িত্ব গ্রহণের জন্য দুটি সংস্থা আগ্রহ প্রকাশ করে। সংস্থা দুটি হলো-
​বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)
​বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)
​পরবর্তীতে উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)’-এর একেএম আনিসুজ্জামান এবং ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’-এর মৌসুমী শারমীন। সভায় উপস্থিত প্রতিনিধিগণ অত্যন্ত গোপনীয়তার সাথে ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ‘ব্রেড’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়।

​নির্বাচনে জয়লাভের পর নিয়ম অনুযায়ী ‘ব্রেড’ আগামী দুই বছরের জন্য ‘মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ’-এর নতুন সচিবালয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।
নির্বাচন শেষে উপস্থিত সদস্য সংস্থার প্রতিনিধিরা নতুন সচিবালয়কে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে জোটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে মাঠপর্যায়ে কাজের গতি আরও বেগবান ও কার্যকর হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement