আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা আর,এস,ও লিডারের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা উপর সশস্ত্র হামলা হামলা একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব প্রধানমন্ত্রীর নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চাটখিলে ইউনিয়ন আ.লীগের সভাপতি মহিন উদ্দিন কালু'র নেতৃত্বে বসত বাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ হারানো বিজ্ঞপ্তি চৌবাড়িয়ার ক্রিকেট যুদ্ধে সেরা সাতক্ষীরা লিজেন্ড, রানার্স-আপ চৌবাড়িয়া লিজেন্ড নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত আবারও নজির স্থাপন করলেন মনোবতার ফেরিওয়ালা মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম (রহিদ) মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Banner Advertisement

প্রধানমন্ত্রীর নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,নড়াইল সংবাদদাতা:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, কালিয়া এবং উপজেলা কৃষি অফিস, কালিয়া, নড়াইলের ব্যবস্থাপনায় ১৩ জুন ২০২৬ ইংরেজি, রোজ শনিবার সকাল ১০টায় ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ হাসমত তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমানউল্লাহ মৃধা, সাংবাদিক মোঃ রাসেল শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানের মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement