মোঃ এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম।
শুক্রবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট তুলে দেন উপজেলা সহকারী কমিশনার মো. সজিব মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. শহীদুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..