আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। সোমবার (২০শে জুলাই) বিকেলে নিহত মুজিবের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন ও নিহতের কবর জিয়ারত করেন সংসদ সদস্যসহ বিএনপি'র নেতৃবৃন্দরা। 

জানা যায়, সম্প্রতি মনু নদীর ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ শিকারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দত্তগ্রাম সীমান্তের মনু নদীর চরে প্রাণ হারান শরীফপুর ইউনিয়নের লাখাইরচরের বাসিন্দা দিনমজুর মুজিবুর রহমান। তিনি দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি মুজিবুরের মৃত্যুর পর ছোট দুই শিশু সন্তান, স্ত্রী ও মায়ের পরিবারে নেমে আসে আর্থিক অস্বচ্ছলতা। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য সরকারের উচ্চ মহলকে অবগত করলে প্রধামন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক ইস্যু হয়। উক্ত চেক ও স্পেন বিএনপি'র সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের পক্ষ থেকে নগদ চৌদ্দ হাজার টাকা নিহত মুজিবুরের পরিবারের কাছে তুলে দেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, পাশ্ববর্তী দেশ যাতে আমাদের সাথে সংযম বজায় রাখে। নিরীহ লোকদের সীমান্তে হত্যা অমানবিক। আমরা ছোট দেশ হতে পারি কিন্তু ঐক্যবদ্ধ। সরকার এবং বিএনপি'র নেতাকর্মীরা নিহত পরিবারের পাশে আছে।
 
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার প্রমুখ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement