আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 57
ছবির ক্যাপশন :

ঝালকাঠি সংবাদদাতা:
দীর্ঘ ১৪ বছরেও সংস্কার করা হয়নি ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিন এর দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কের । খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। এতে চলাচলে চমর ভোগান্তি পোহাতে হয়। সড়কের পানি বসত বাড়িতে ঢুকে যায়। এব্যাপারে কর্তৃপক্ষ কোন ভুমিকা না নেওয়ায় স্থানীয়রা ক্ষুব্দ হয়ে এই সড়কে  কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে। সোমবার বিকালে আধাঘন্টা অবস্থান নিয়ে তারা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানায়। বক্তব্য রাখেন, স্থানীয় সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার, ইউনুস হাওলাদার। এসময় বক্তারা দ্রুত সড়কটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান। স্থানীয়রা জানিয়েছে, এই সড়ক থেকে স্কুল , কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ন এই সড়কটি অত্যান্ত বেহাল দসা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে এখানে হাটু সমান পানি জমে যায়।  ২০১২ সালে সব শেষ এই সড়কটি সংস্কার করা হয় এর পরে কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। তবুও কোন রকম উন্নয়নের ছোয়া লাগেনি এখানে। ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন,‘ এই ড্রেনেজ ব্যবস্থা সহ এই সড়ক সংস্কারে ইতমধ্যে টেন্ডার হয়েছে। এই প্রকল্পের টাকা এসআইবিএল জমা রাখা। ওনারা টাকা দিতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রার্দাস কাজ করছে না। এই প্রজেক্টটি প্রায় শেষের পথে আমরা ঠিকাদারকে কাজ করার জন্য তাগিদ দিচ্ছি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement