আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার: নেতৃত্বে এসআই নাজমুল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালী সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ মোঃ শাওন হোসেন (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী সদর থানার  (এসআই) মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ জুলাই) পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া রোডস্থ মাতৃসদন কেন্দ্রের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন হোসেন পটুয়াখালী পৌরসভার মুক্তির মোড় এলাকার খোকন প্যাদা ও নাজমা বেগমের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার পটুয়াখালী সদর থানার এসআই নাজমুল ও তার সঙ্গীয় ফোর্স নবাবপাড়া রোডের মাতৃসদন কেন্দ্র এলাকায় একটি বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শাওনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবৈধ ২০ পুরিয়া প্রাণঘাতী মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নাজমুল জানান, "মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন খবরের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি চালিয়ে আসামিকে হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হই।"

পটুয়াখালী সদর থানা  অফিসার নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement