আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল,জার্সি পরলেই বিশেষ ছাড়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। এই ফুটবলের উন্মাদনা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি অলিগলি থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও।

বিশ্বকাপের আবহে ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সবজি ব্যবসায়ী কাওসার আলী। শুধু দোকান সাজসজ্জাতেই থেমে থাকেননি তিনি, নাম বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভান্ডার। দিয়েছেন সবজি কিনলে বিশেষ ছাড়ের ঘোষণাও।

সরেজমিন দেখা যায়, কাঁচাবাজারের বাকি সব দোকান থেকে আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক কাওসার আলীর দোকানটি সম্পূর্ণ আলাদা। নিজের খুচরা সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল-সাদা রঙের আর্জেন্টিনার পতাকায়। পুরো দোকান ঘিরে রাখা হয়েছে অসংখ্য পতাকা।

শুধু সাজসজ্জাতেই থেমে থাকেননি কাওসার। নিজের দোকানের নামও বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভান্ডার। দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে নামটি। তার পাশেই আরেকটি আকর্ষণীয় ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। সেটি হলো- ‘আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়।’

কাওসারের দেওয়া এ ঘোষণার পর থেকেই বাজারে সৃষ্টি হয়েছে ভিন্নরকম উৎসাহ। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে অনেক ক্রেতা ভিড় জমাচ্ছেন কাওসার আলীর দোকানে। তারা সবজি কিনছেন, আবার কেউ কেউ শুধু কৌতূহল মেটাতে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

সবজি বিক্রিতে আর্জেন্টিনা সমর্থকদের ১০ টাকা ছাড় দিচ্ছেন কাওসার 
আর্জেন্টিনা সবজি ভান্ডারে সবজি কিনতে আসা রাহাত বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তো কতই দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ১০ টাকা ছাড়- এমন কাণ্ড কখনো শুনিনি। আমি কিছু বাজার করলাম। এতে মেসির প্রতি ভালোবাসাও প্রকাশ হলো, আবার পকেটের টাকাও কিছু বাঁচল।

সবুজ মিয়া নামের আরেক আর্জেন্টিনা ফুটবল ভক্ত বলেন, “আমি কিছু কিনতে আসিনি। আর্জেন্টিনা সবজি ভান্ডারের নাম শুনে দেখতে এসেছি। আমার বাসা প্রায় ২০ কিলোমিটার দূরে। এত দূর থেকে আমার সঙ্গে আরো তিনজন এসেছেন।

কাওসারের দোকান দেখতে আসা মিরাজ বলেন, 

আমি ব্রাজিল ভক্ত, তবুও কাওসারের দোকানের কথা শুনে দেখতে এসেছি। কাওসারের দোকানে সাজসজ্জা ও বিশেষ ছাড় বেশ ভালো লাগল।কাওসারের দোকান থেকে সবজি কিনছেন দুই আর্জেন্টিনার সমর্থক

বাজারের নিয়মিত ক্রেতা রঞ্জু চৌধুরী বলেন, “আমি বাজারে আসার পর কাওসারের দোকান চোখে পরে। কৌতুহলী হয়ে সেই দোকানে কিনাকাটা করতে যাই। আর্জেন্টিনার জার্সি না থাকায় কোনো ছাড় পাইনি। তবে, সেখান থেকে শাক-সবজি কিনতে পারায় ভালো লেগেছে।”

আর্জেন্টিনা সবজি ভান্ডারের মালিক কাওসার আলী বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদেরও একটু আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।

স্থানীয়দের ভাষ্য, এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে এই বাজারে দেখা যায়নি। ফলে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন দোকানটি দেখতে। সবাই বলছেন, এটি ফুটবল প্রেমের অনন্য প্রকাশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement