মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম:
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া শাখার আওতাধীন ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কুতুবুল আউলিয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ্ ছিরিকোটি (রহঃ), আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)'র সালানা ওরশ মোবারক, নবগঠিত ইউনিয়ন কমিটির অভিষেক এবং ইউনিয়ন গাউসিয়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা হাজী জালাল মেম্বার, সাবেক উপদেষ্টা ডাঃ মুহাম্মদ ইউসুফ এর স্মরণ সভা ৩১ জুলাই, জুমাবার পাঁচরিয়াস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন কমিটির
সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সভাপতি
আলহাজ্ব আবু জাফর সাদেক
প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে পশ্চিম পটিয়া শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল মনছুর মুহাম্মদ আরমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মোরশেদ আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আজম বাদশা, দক্ষিণ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী আবছার, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন আল-কাদেরী, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ তাহের হোসাইন আলকাদেরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান সাজু, সহ-সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শউকতুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান।
এতে পশ্চিম পটিয়া শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উপদেষ্টামন্ডলী এবং আওতাধীন বিভিন্ন ওয়ার্ড, ইউনিট শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সবশেষে দরুদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর হোসেন হেলালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি কে.এম. আকতার হোসেন মাষ্টার।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..